1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে এনসিপি নেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ—মেলার নাম করে লাখো টাকা হাতিয়ে, উল্টো হুমকি! ভালোবাসা দিবসে ‘এক কেজি ভালোবাসা’ বিতর্ক—কাশিমপুর থানার ওসি ক্লোজড, এলাকায় তোলপাড় আত্রাই ৩৩ কেভি লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আত্রাই অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নওগাঁ-০৬ আসনে সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টান্ত স্থাপন নওগাঁয় ৫টি আসনে বিজয়ী বিএনপি, ১টিতে জামায়াত নওগাঁ-০৬ আসনে ধানের শীষের জয়, শেখ রেজাউল ইসলাম রেজু বেসরকারিভাবে নির্বাচিত নওগাঁ-০৬ আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা খালেদা জিয়াই হতে পারেন বিএনপি বিজয়ের ট্রাম কার্ড নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

আত্রাই পুলিশের বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শুঁটকিগাছা এলাকার এবাদ চেয়ারম্যানের ভাটা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রায়হান ডন নামে ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান ডন (৩২) আত্রাই উপজেলার ০২নং ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী (ছাটমহাদিঘী) গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে পরিকল্পিত অভিযান চালিয়ে মাদকসহ আটক করা সম্ভব হয়।

আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিপিবদ্ধ হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিশেষ অভিযানে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম এর দিকনির্দেশনায় নেতৃত্ব প্রদান করেন এসআই রাকিবুল ইসলাম এবং অভিযান পরিচালনা করেন এসআই শাহজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশের এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকমুক্ত আত্রাই গড়তে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :