1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

আত্রাই ৩ বছরের শিশু ধর্ষনের শিকার,ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মোঃ সোহেল রানা,জেলা (নওগাঁ)প্রতিনিধি: আত্রাই উপজেলার ০৪ নং পাঁচুপুর ইউনিয়নের নিকটস্থ জয়সাড়া গ্রামে গতকাল রোজ বুধবার (০১ মে-২০২৪) আনুমানিক বেলা ১১ ঘটিকায় শিশু ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা ঘটেছে,শিশুটির বয়স মাত্র সাড়ে তিন বছর।

খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষক শাহিন (৩৫) উপজেলার জয়সাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।সে পেশায় একজন ভ্যান চালক।এ বিষয় নিয়ে শিশুটির “মা” সামিয়া আক্তার (ছদ্মনাম) প্রতিবেদকে বলেন, তিনি বাড়িতে প্রতিদিনের ন্যায় কাজ করছিলেন,এমন সময় ঘরের ভিতর থেকে শিশুটির চিৎকার শব্দ ভেসে আসছিলো,শিশুটির চিৎকার শুনে তিনি দ্রুত ঘরের ভিতর যায়।সেখানে যেয়ে দেখতে পায় তার স্বামী শাহীন শিশুটিকে ধর্ষণ চেষ্টা করছেন।দৃশ্যটি দেখার সাথে সাথে তিনি ও চিৎকার দিয়ে উঠেন আর ধর্ষক শাহীনকে স্যান্ডেল দিয়ে পিটাতে থাকেন।

এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ধর্ষক শাহিন দ্রুত পালিয়ে যায়।বিষয়টি নিয়ে কি করবে কোন কুল কিনারা না পেয়ে ভুক্তভোগী শিশুর মা তার আত্মীয়দের শরণাপন্ন হন। এরপর রাত্রি আনুমানিক ১০:৩০ ঘটি কার সময় তারা থানায় আসেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগটি আমলে নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম আসামিকে দ্রুত গ্রেফতার করতে পদক্ষেপ গ্রহণ করেন।সেই সাথে শিশুটিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার জন্য পাঠান।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাইজুল ইসলাম বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় কিছুটা আলামত পাওয়া গিয়েছে।তবে পরিপূর্ণ তথ্যের জন্য আমরা নওগাঁ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেছি শিশুটিকে।

অফিসার্স ইনচার্জের নির্দেশে মোঃ লুৎফর রহমান (তদন্ত ওসি) গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে রাত্রি ১২:১৫ ঘটিকায় ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয় নিয়ে আত্রাই থানা অফিসার্স ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম বলেন,মামলা দায়ের সম্পূন্ন হয়েছে আসামিকে গ্রেফতার করতে ও আমরা সক্ষম হয়েছি।এখন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।সেই সাথে আমরাও জানতে পারি শিশুটি ধর্ষকের সৎ মেয়ে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :