1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

আদালতের রায় অমান্য করে অবৈধ ভাবে জায়গা দখলের চেষ্টা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই থানার হেঙ্গলকান্দী গ্রামে আদালতের রায় থাকা সত্ত্বেও জমির প্রকৃত মালিকের কাছ থেকে অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে। চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত একটি চক্র আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখল করতে গেলে তাদেরকে বাধা প্রদানকালে বিভিন্ন অস্ত্র দেখিয়ে ভিতি প্রদশর্ন করে তারা এহেন অবস্থায় প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
সূত্র জানায়, হেঙ্গলকান্দী মৌজার ২৫৩ নম্বর দাগ ও আরএস খতিয়ান নম্বর ৫৯৮ এর অধীনে সোয়া ৬ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছিল। অবশেষে আদালতের রায় প্রকৃত মালিকের পক্ষে গেলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা মোঃ আবু তালেব প্রতারণার মাধ্যমে তার পাশের জমির সাথে প্রকৃত মালিকের জমিও সিরাজ নামের একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। শুধু বিক্রিতেই থেমে থাকেননি, বরং জমির প্রকৃত মালিক জাহেদুল ইসলাম, জামাল হোসেন এবং জহুরুল ইসলাম এর বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলাও দায়ের করেন।
কিন্তু পাঁচ বছর ধরে চলা মামলায়, যথাযথ প্রমাণ না দিতে পারায় আদালত মামলাটি খারিজ করে দিয়ে জমির মালিকানার বৈধতা ফের জাহির করেন প্রকৃত মালিকদের পক্ষেই। এরপরও অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন:
১.আবু তালেব অবৈধভাবে (জমি বিক্রেতা)
২. সিরাজ (অবৈধ ভাবে বিক্রি করা জমি ক্রেতা)

তারা আদালতের রায় অগ্রাহ্য করে জমিতে বাড়ি তৈরি করার জন্য সন্ত্রাসী ভারা করে এনে প্রকৃত মালিককে জিবন নাসের হুমকি দেয়। অভিযোগ রয়েছে, তারা ভয়ভীতি দেখিয়ে জমিতে থাকা গাছপালা কেটে নেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছে।
ভুক্তভোগী জান্নাতুন ফেরদৌস জানান,
আমরা রায় পাওয়ার পর সিরাজ ও তার লোকজন আমাদের নানাভাবে হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এমনকি আমাদের লাগানো ফসলের গাছগুলোও কেটে দিয়েছে তারা। আমরা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কার্যকর সাড়া পাইনি।
এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিস ও থানা প্রশাসন যথেষ্ট অবগত থাকার পরও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ অবস্থায় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক সাহায্য এবং অবৈধ ভাবে দখল করতে আসা ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহনের দাবি ও আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :