1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

এক গ্রামের দুই রত্ন,গাইবেন একই সাথে গান!

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’ তুমুল জনপ্রিয় এই গানের কণ্ঠশিল্পী লুৎফর হাসান। এক গানেই যার পরিচিতি আকাশচুম্বী। সেই গুণী শিল্পী লুৎফর হাসানের গানে তিনি শিল্পী শেখ সোলায়মানকে নিয়ে গাইলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশি এবং গান গেয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শেখ সোলায়মান।
খালি কণ্ঠে গান গেয়ে সোলায়মান অনেকেরই নজর কেড়েছেন। সোলায়মান ও লুৎফর হাসান একই গ্রামেরই সন্তান। একই গ্রামের গানের দুই মানুষ এবার এক গানে নতুন যাত্রা শুরু করছেন।

‘আমরা যারা দেখতে কালো’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সোলায়মান। শান সায়েকের সংগীতে এরই মধ্যে গানের ভিডিওতে অংশ নিতে দুজন মিলিত হয়েছিলেন নিজ গ্রামে। গ্রামের অপূর্ব লোকেশনে গানের চিত্রায়ণের কাজ সম্পন্ন হয়। আকরামুল ইসলাম রাসেলের পরিচালনায় নির্মিত এই ভিডিওতে অভিনয় করেছেন রত্না সরকার।

গানটি নিয়ে শেখ সোলায়মান দৈনিক নতুন দিগন্ত’কে বলেন, ‘লুৎফর ভাইকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। একসময় তার সাথে কাজ করার স্বপ্ন দেখতাম। তিনি না চাইলে এই কাজ সম্ভব হতো না। আমি খুব ভাগ্যবান, ভাই আমাকে তার কথা ও সুরে গান করিয়েছেন।

লুৎফর হাসান দৈনিক নতুন দিগন্ত’কে বলেন, বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করা মানুষদের মধ্যে সোলায়মান অন্যতম। তাকে অনেকেই পছন্দ করেন। আমি অনেক শিল্পীর সঙ্গে গান করেছি এবং এখনো করছি। সোলায়মানের প্রথম গান আমাকেই তো করতে হবে। ভালোবাসার পাশাপাশি এটা দায়িত্বের মধ্যেও পড়ে। জানা যায়, চলতি মাসের শেষে ‘আমরা যারা দেখতে কালো’ গানটি লুৎফর হাসানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :