1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

গাড়ির স্পেয়ার পার্টসের ব্যবসায় সফলতা অর্জন করে প্রসংশায় ভাসছেন বাংলাদেশী আব্দুর রহমান সিদ্দিক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২

ওমান প্রতিনিধি:
প্রবাস জীবনের প্রথম দিকে সামান্য বেতনে চাকরি নিলেও বর্তমানে ওমানে হাতেগোনা কয়েকজন সফল ব্যবসায়ীদের তালিকায় নিজের নাম যুক্ত করেছেন আব্দুর রহমান সিদ্দীক। ভোলা জেলার তজুমদ্দিন থানার সম্ভোপুর গ্রামের হাজী মোঃ সালামত উল্লার বড় ছেলে আব্দুর রহমান সিদ্দীক। জীবিকার সন্ধানে নিজের ভাগ্য ফেরাতে পারি জমিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানে। প্রথমে নিজের ভাইয়ের স্পেয়ার পার্টস এর দোকানে স্বল্প বেতনের চাকরী করলেও বর্তমানে নিজের নাম যুক্ত করেছেন ওমানের প্রতিষ্ঠিত হাতেগোনা কয়েকজন সফল ব্যবসায়ীর তালিকায়। পরিশ্রম সততা আর ইচ্ছাশক্তির সমন্বয়ে মূলত সফলতা ছুঁয়েছেন বলে বলছেন সফল এই রেমিটেন্স যোদ্ধা। তার দাবি বাংলাদেশীদের ওমানে এখন কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে। তার প্রতিষ্ঠানে বাংলাদেশি ছাড়াও রয়েছে ভারতীয় এবং পাকিস্তানী সহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক। কেউ করছেন গাড়ির অটো ইলেকট্রিশিয়ান এর কাজ আবার কেউ বডি মেরামত কেউ ব্যস্ত রয়েছেন ইঞ্জিন সার্ভিসিং ও স্পেয়ার পার্টস বিক্রির কাজে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ম মেনে চলছে এই সফল প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ। স্পেয়ার পার্টস গুলো সংযুক্ত আরব আমিরাত,সিঙ্গাপুর, থাইল্যান্ড,মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করে ওমানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছেন আব্দুর রহমান সিদ্দীক।

বিমানবন্দরে হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের এগিয়ে আাসারও দাবি এই রেমিট্যান্স যুদ্ধার। সম্পদের নিরাপত্তা ও পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে বাংলাদেশেও বিনিয়োগ করতে চান প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী। সফল এই রেমিটেন্স যোদ্ধার সাথে কাজ করতে পেরে খুশি তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :