1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম  

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারের বংশী নদীর পারের ময়লার ভাগার থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন  বিএনপির নেতৃবৃন্দরা। 

বুধবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।

এ সময় মানবিক ডাকে সাড়া দিয়ে কুড়িয়ে পাওয়া এই শিশুটির চিকিৎসার  খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

মো: খোরশেদ আলম জানান,আমরা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে  খবর পেয়ে বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ শিশুটির পাশে দাঁড়ানোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছি। পাশাপাশি শিশুটির হৃদপিন্ডে অস্ত্রপাচারের   জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

গত ২০ ফেব্রুয়ারী সাভারের বংশী নদীর পারের ময়লার ভাগার থেকে কুড়িয়ে পাওয়া দুই মাসের অসুস্থ এক মেয়ে শিশুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় এক বৃদ্ধা কামরুন্নাহার ।

সেখানে এই হতভাগা শিশুর চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকরা ওই শিশুকে পরীক্ষা- নিরীক্ষা করে দেখেন তার হৃদপিন্ডে ছিদ্র রয়েছে। আর এ চিকিৎসা খুবই ব্যয়বহুল বলে হাসপাতালেই পড়ে ছিল শিশুটি। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও নাজিমুদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :