1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

ডিবির অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি পৃথক অভিযানে এক নারীসহ ৩ মাদক কারবরিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫০০ (পাঁচশ) পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

গ্রেফতাররা হলেন— সিরাজগঞ্জের কাজিপুর শালগাম কুমারিয়াবাড়ী মো. আবুল হোসেনের ছেলে মো. রানা মিয়া (২৬), গাজীপুরের কাশিমপুর থানার সরুপাইতলী গ্রামের হাজী মো. আবুল বাসারের ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৩৫) এবং নড়াইলের কালিয়া থানার কলামনখালী কারী সুলতান আহমেদের মেয়ে আফরোজা খাতুন ওরফে জলি (৩৪)।

ডিবি পুলিশের চৌকস কর্মকর্তা ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রোববার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ডিবির ফোর্সসহ অভিযান চালিয়ে রানা মিয়া ও শফিকুল ইসলাম নামে দুই মাদক কারবারিকে আটক করে ডিবির এসআই মো. আনোয়ার হোসেন। এসময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে দুইকেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপর অভিযানে আফরোজা খাতুন ওরফে জলি নামে এক নারী মাদক কারবারিকে আটক করে ডিবির এসআই মো. মাজহারুল ইসলাম। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল এসব মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :