1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী খুন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মো. সোহেল রানা জেলা(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় দুপুরের খাবার রান্না করতে দেরি হওয়ায় নাইস পারভীন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউপির চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইস পারভীন চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের স্ত্রী। প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক সন্তান রয়েছে।
নিহতের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক আমার মেয়েকে নির্যাতন করত। এসব কারণেই মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তার পরিবারের লোকজন।
অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এ নিয়ে একরামুল তার স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত নাইস পারভীনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :