1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

পুলিশ প্রধানের কাছ থেকে পুরস্কার পেলেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

সাভার প্রতিনিধি :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

গেল শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক বাহারুল আলম বিপিএম-বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি।

অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বিপিএম-বার সমিতির পক্ষ থেকে সমিতির সারা বাংলাদেশের মধ্যে পাঁচজন সাহসী ও মানবিক পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে “এস এম আহসান স্মৃতি পুরস্কার” প্রদান করা হয়।

এরমধ্যে এ পুরস্কার পেয়েছেন ঢাকা জেলার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা কমিউনিটি পুলিশিং এবং সমাজসেবামূলক কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে “এস এম আহসান স্মৃতি পুরস্কার-২০২৪”প্রাপ্তি লাভ করেছে।
এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম-বিপিএম-সেবা তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক, নগদ ৫,০০০/-টাকা, তুলে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা কে।

এসময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় গত এক বছরের পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসারদের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

পুলিশ প্রধান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী পুলিশের পুনর্গঠনের পবিত্র দায়িত্ব আমার উপর বর্তেছে। আমি আশা করি পুলিশ পুনর্গঠনের এ চ্যালেঞ্জিং সময়ে অবসরপ্রাপ্ত সকল পুলিশ সদস্য আমাকে সহায়তা করবেন।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্টের ঘটনা পুলিশের জন্য লজ্জার। এ লজ্জাজনক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মানুষকে সেবা দিতে হবে পেশাদারিত্বের সাথে। আর এই সেবা দেওয়ার মাধ্যমে আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর, পিপিএম। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় সমিতির সদস্য বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :