1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :

আত্রাই মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে স্ত্রী ও কন্যা হত্যা, পরে আত্মহত্যার চেষ্টা—চাঞ্চল্যকর ঘটনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের নৃশংস ছুরিকাঘাতে তার স্ত্রী ও মাত্র ৫ বছর বয়সী কন্যা সন্তান নিহত হয়েছে। ঘটনার পর একই ছুরি দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম শোক, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে জয় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ শয়নকক্ষে স্ত্রী ও ছোট্ট কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে প্রাণ হারায়। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায় জয়।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায়ই বেপরোয়া আচরণ করত। নিয়মিত নেশা করা, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং পরিবারে অশান্তি সৃষ্টি করা ছিল তার নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের মতে, শৈশব থেকেই অতিরিক্ত আদর ও শাসনের অভাবে সে নিয়ন্ত্রণহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে, যার ভয়াবহ পরিণতি ঘটল আজ।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে আত্রাই থানা সূত্র জানান,“ঘটনাটির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এ নৃশংস ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

অন্যদিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,
“গুরুতর আহত অবস্থায় জয়কে হাসপাতালে আনা হলে তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

এই নির্মম ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, মাদকাসক্তি এবং নিয়ন্ত্রণহীন জীবনযাপন একটি পরিবারকে কী ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে—আত্রাইয়ের এই ঘটনা তারই নির্মম উদাহরণ।

প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :