জাতীয় প্রেসক্লাবে আইজেএফ-এর ইফতার ও দোয়া মাহফিল আজ
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ) আয়োজন করেছে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল। আজ সোমবার (২ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। এছাড়া বিশেষ মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মাস্উদুর রহমান তালুকদার—যিনি একাডেমিক অঙ্গনে তাঁর অনন্য সাফল্যের জন্য সুপরিচিত এবং বর্তমানে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ইনচার্জ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই ইফতার মাহফিলে দেশের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত নৈতিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সর্বোপরি জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে সকল সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সম্মানিত আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।
—
বার্তা প্রেরক:
শিকদার নূর-ই-আলম সিদ্দিকী মুরাদ
প্রচার সম্পাদক
ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ)
Leave a Reply