1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু

অনিয়মের দায়ে সাভারে পরীক্ষা হলের সাত পরিদর্শক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি ; পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি,ইউএনও আবু বকর সরকার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারে এসএসসি পরীক্ষার এক কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগে সাতজন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ওই কেন্দ্রের সচিবকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার সকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে এমন ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর, সকাল ১১টার দিকে কেন্দ্রটি পরিদর্শনে যান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাভার উপজেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মো. আবুবকর সরকার।
পরিদর্শনকালে পরীক্ষা কক্ষে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ও দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি ধরা পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ইউএনও পরীক্ষার নিয়ম ভঙ্গের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ (সাভার উচ্চ বালিকা বিদ্যালয়) ও তমাল হোসেন (আনিছ মেমোরিয়াল স্কুল)-কে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দেন।
এছাড়া দায়িত্বে গাফিলতির কারণে আরও পাঁচ শিক্ষক—আল মাহমুদ (বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়), কামরুন্নাহার রুমি (গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজ), ইমরান হোসেন (বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ), নুপুর মল্লিক ও রাশিদা বেগম (ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ)—কেও বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে কেন্দ্র সচিব এস.এম. রফিকুজ্জামান ইউএনও’র নির্দেশে সংশ্লিষ্টদের বহিষ্কার করেন। তবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও আবুবকর সরকার কালবেলাকে বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড, সুতরাং পরীক্ষায় নকল কিংবা কোন অনিয়মের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা কোন বেআইনি কিংবা অসম সুবিধা নিবে এমনটি হতে দেয়া হবেনা। “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছি। নিয়ম ভঙ্গ ও অবহেলা কোনভাবেই বরদাশত করা হবে না।”
নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :