1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি
: নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের বদলির আদেশের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকজুড়ে উপজেলা জুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, তাঁর বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে অসংখ্য পোস্ট, স্ট্যাটাস ও মন্তব্য করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে স্থানীয়রা দাবি করছেন, মো. রাকিবুল হাসান একজন সৎ, বিনয়ী, নম্র ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। তাঁদের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করেছেন।

ফেসবুকে অনেকেই লিখেছেন, দল-মত নির্বিশেষে রাণীনগরের মানুষ তাঁকে ভালোবাসেন এবং তাঁর মতো একজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হলে উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। কেউ কেউ বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে কয়েকটি পোস্টে আরও দাবি করা হয়েছে, বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্থানীয়রা শান্তিপূর্ণভাবে তাঁদের অবস্থান জানাবেন। কিছু পোস্টে নতুন কোনো ইউএনওকে রাণীনগরে যোগদান করতে না দেওয়ার আহ্বানও দেখা গেছে। তবে এসব বক্তব্য সম্পূর্ণই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতামত হিসেবে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মো. রাকিবুল হাসান ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

রিপোর্ট লেখা পর্যন্ত মো. রাকিবুল হাসানের বদলির আদেশ বাতিল বা বহাল রাখার বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। স্থানীয়দের দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রতিক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থানের দিকেই এখন সবার নজর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :