1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু

অবশেষে ডাবলুর দখলমুক্ত হচ্ছে নাছিরপুর খাল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নানা জল্পনা কল্পনার পর অবশেষে উন্মুক্ত হচ্ছে বহুল আলোচিত খুলনার পাইকগাছার নাছিরপুর খাল। ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুতই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সোমবার এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, খুলনায় কৃষকের ফসল ও বিল-বৈচিত্র্য রক্ষায় নাছিরপুর খালসহ ১০টি জলমহাল দ্রুত উন্মুক্তের কাজ শুরু হবে। (সোমবার, ৩০ জুন) ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
এর মধ্য দিয়ে অবসান হতে যাচ্ছে স্থানীয় দুর্বৃত্ত ও বহু মামলার আসামি সন্ত্রাসী শাহাদাৎ হোসেন ডাবলুর অবৈধ আধিপত্য। প্রকৃত মৎস্যজীবীরা ফিরে পাবেন তাদের ন্যায্য অধিকার এমনটাই বলছেন খাল সংশ্লিষ্ট এলাকাবাসী।
এদিকে, খালটি উন্মুক্তের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।

তারা বলছেন,অবৈধভাবে খালটি দখলে নিয়ে খন্ড খন্ড করে বহু জনের কাছে লাখ লাখ টাকা লিজ দিয়েছে ডাবলু। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে চলে তার এই অপকর্ম।

স্থানীয়রা জানান, এসব জলমহাল থেকে গ্রামের সাধারণ মানুষ যেমন ফসলের জন্য পানি দিতে পারে না, তেমনি প্রয়োজনীয় কাজেও এ পানি ব্যবহার করতে পারত না। যে কারণে দীর্ঘদিন ধরে গ্রামবাসী জলমহাল উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিল।

সম্প্রতি সে লক্ষ্যে খুলনা জেলার ১০টি জলমহাল উন্মুক্ত করার কার্যক্রম শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘যেহেতু জেলা দশটি খাল উন্মুক্ত করার কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে নাছিরপুর খাল অন্যতম। পর্যায়ক্রমে এ খালটি উন্মুক্ত করা হবে জনসাধারণের ব্যবহারের জন্য। তবে এখনো এ বিষয়ে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ শুরু করা হবে।’

উল্লেখ্য, পাইকগাছা উপজেলার নাছিরপুরে খাল দখলকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। অস্ত্রশস্ত্রসহ দখল-পাল্টা দখলের মহড়া চালায় এলাকার প্রভাবশালী মহল। সেখানে মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, নাছিরপুর খালটি ইজারার জন্য একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেন্ডার দাখিল করা হলেও কোনো পক্ষকে বরাদ্দ দেয়া হয়নি। নিয়ম অনুযায়ী, গত এপ্রিলে টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। খালটি দখলদারিত্বের পেছনে স্থানীয় প্রভাবশালী শাহাদাত হোসেন ডাবলু ও তার সহযোগীদের নামে অভিযোগ করেন সেখানকার মৎস্যজীবীরা। কয়েক দফা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তারা।

স্থানীয়দের কয়েকজন জানান, দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে এরই মধ্যে সেখানে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেও মেলেনি সমাধান।

ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণা দিল খুলনা জেলা প্রশাসন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জলমহালগুলো ব্যবহার উপযোগী করার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :