1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু

আত্রাইয়ে নির্মাণাধীন ভবনের পিলার উচ্ছেদ অভিযান, জনমনে স্বস্তি        

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

                                                 
মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রাণকেন্দ্র নতুন ব্রিজ সংলগ্ন আত্রাই-নাটোর মহাসড়ক এর গাইড ওয়ালের উপরে অবৈধভাবে স্থাপনা নির্মাণের জন্য কতিপয় ব্যক্তিবর্গ কিছু পিলার তুলেন। অবৈধভাবে নিয়ম বহির্ভূতভাবে পিলার তোলার কারণে রাস্তা থেকে গাইড ওয়ালের কিছু অংশ ধসে যায়। যার কারণে মহাসড়কটি এখন হুমকির মুখে।

বিষয়টি সড়ক ও জনপদ অধিদপ্তরের নজরে আসে এবং অদ্য ২৭শে সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টা থেকে উক্ত অবৈধ পিলার গুলো অপসারণের উদ্যোগ নেয়।এই অবৈধ পিলার গুলো উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নূরে আলম সিদ্দিক, বিসিএস (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী, সড়ক উপ-বিভাগ নওগাঁ।

তিনি বলেন, অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে মহাসড়কের গাইডওয়াল এর উপর পিলার দিয়ে স্থাপনা নির্মাণ করা বেআইনি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মহাসড়কের কিছু অংশ ধসে গেছে এবং সম্পূর্ণ ধ্বসে পড়া সম্ভাবনা ও রয়েছে। মহাসড়কটি রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর।তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২৪) এই অবৈধ পিলার গুলো উচ্ছেদ অভিযান চলছে।সেই সাথে আরও বলেন, এই অবৈধ স্থাপনা নির্মাণে যারা জড়িত পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবেন।

এলাকাবাসী জানান, অপরিকল্পিত ও অবৈধভাবে গাইড ওয়াল এর উপরে স্থাপনা নির্মাণ সত্যিই দুঃখজনক। তবে সড়ক ও জনপদ অধিদপ্তরের উদ্যোগ কে তারা স্বাগত জানায়।সেই সাথে এলাকাবাসীরা আরও বলেন, অবৈধ ভাবে কেউ যেন এমন স্থাপনা আর তৈরি করতে না পারে সেজন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করছি আমরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :