1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

আত্রাই ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতা বুলু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে নেতাকর্মী ও সাধারন জনগনের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ-০৬ আসনের (আত্রাই- রাণীনগর) মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।

গতকাল রোববার (১৫ জুন) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির নেতাকর্মী ও সাধারণর মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় বিগত দিনে বিএনপির কারা নির্যাতিত নেতা- কর্মীদের খোঁজ খবর নেন তিনি।সেই সাথে তুলে ধরেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের কথা।

পরে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকার বিএনপির নেতাকর্মী সহ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

পরবর্তীতে তিনি উপজেলার কাশিয়াবাড়ী স্লুইসগেট এলাকায় নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন,০২ নং ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো.নূরুল ইসলাম সুজন,০৪নং পাঁচুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.পিন্টু, থানা বিএনপি নেতা আব্দুল মান্নান,কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, বিএনপি নেতা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.একরামুল বারী রুঞ্জু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা মজিবর রহমান, বিএনপি নেতা মো.ময়েন উদ্দিন সরদার,বিএনপি নেতা টিক্কা,মো.সাইদূর রহমান,রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন,রাণীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি মো.জাহিদ হাসান,রাণীনগর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, যুবদল নেতা সাব্বির হোসেন,আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল হোসেন অন্তর,ছাত্রদল নেতা মোহন,ছাত্রদল নেতা আশিক সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :