1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু

আশুলিয়ায় পুলিশের অভিযানে দুই হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া পলানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে রুহুল আমিন নামে এক ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মোঃ শহীদুল্লাহ (৩১)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুর ও রহিমা খাতুন দম্পতির ছেলে। তার কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক শহীদুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আশুলিয়া থানা কর্তৃপক্ষ বলছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :