1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

আশুলিয়া পুলিশ কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি তরে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ভোর রাত চারটার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকার সেনাবাহিনীর (অব.) সার্জেন্টেস জহিরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়,ভোর রাতে ১৫ সদস্যের একদল অস্ত্রধারী সশস্ত্র ডাকাতদল একতলা বাড়ির পেঁপে গাছ দিয়ে ছাদে উঠেন। পরে ছাদের কেচি গেটের তালা ভেঙে ভেরে প্রবেশ করে বাড়ির পাঁচ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ও ড্রয়ার ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার,নগদ আড়াই লক্ষ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই হারুনুর রশিদ বলেন,ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :