1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

খুলনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ ; গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

খুলনা প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবিতে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তাই অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম শফিউল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, সদস্য প্রবীর জয় ও নজরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের সত্য প্রকাশের পথ রুদ্ধ হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :