1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু আলোচিত ‘লিপি আক্তার’ফেসবুক আইডির পরিচালনাকারী গ্রেপ্তার আত্রাই শিক্ষার মন্দিরে নকলের মহোৎসব: পরীক্ষার্থীদের হাতে গাইড-মোবাইল

গাজীপুর যুবদল নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল হাসান সাকিব (৩৫) এর ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মাঝে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা।সেই সাথে ঝড় থেমে নেই চায়ের কাপেও।

ভিডিও’তে থেকে একটি (ছবি) স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করা হয় ”Mobarock Mamun” নামক এই ফেসবুক আইডি থেকে।উক্ত ছবিতে দেখা যায় যুবদলের ওই নেতা ইয়াবাসেবন করছে।মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে (ভাইরাল) পড়ে যুবদল নেতার ইয়াবা সেবনের এই ছবিটি।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর মোল্লা এবং কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুল আলম বুলুর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তারা কল রিসিভ করেন কিন্তু উক্ত বিষয় তথা যুবদল নেতা সকিব এর ইয়াবা সেবনের বিষয় নিয়ে কথা বলা মাত্রই তারা বিভিন্ন অজুহাতে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী বলেন, এই অভিযুক্ত তথা ভাইরাল যুবদল নেতা সাকিব শুধু ইয়াবা সেবন করেই ক্ষান্ত থাকেন না।তিনি ইয়াবা সেবন ও ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্যের জমজমাট ব্যবসা এবং প্রশাসনিক ঝামেলা এড়িয়ে চলতেই কৌশলে তরগাঁও ইউনিয়নে খুলে বসেছিলেন “নিউ অঙ্গীকার” নামক একটি মাদক নিরাময় কেন্দ্র।পরবর্তীতে সেটি হাতবদল এবং স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় কাপাসিয়া এমনটি জানিয়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

সেই সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,মাদকসেবী সাকিব এর বিরুদ্ধে অতিদ্রুত যেনো তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দলকে (বিএনপি) কলঙ্কমুক্ত করা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :