1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার দেশের জাতীয় দৈনিক কালবেলায় “তিন বাহিনীর দখলবাজিতে অশান্ত আশুলিয়া ডিইপিজেড” এই শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাভারের আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর মিয়া। তার দাবি প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। তার কোন বাহিনী নেই তিনি কোন গার্মেন্টস এর জুট ব্যবসা দখল বা এর সাথে তার কোন সর্ম্পক নেই। সম্প্রতি ১৯ আগষ্ট ডিইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে ইপিজেড বন্ধ ঘোষনা করা হয় ওই দিন। পরে ১৯ আগষ্ট বিকেলে ডিইপিজেড কতৃপক্ষ ও শিল্প পুলিশ তার সাথে যোগাযোগ করেন কারখানা খুললে যেনো কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবিষয়ে সবরকমের সহযোগীতা কামনা করেন। পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে ২০ আগষ্ট ডিইপিজেড এলাকায় সতর্ক পাহারা বসায়। এসময় ডিইপিজেডে শান্ত পরিবেশ না হওয়া পর্যন্ত তিনি দলের নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকেন। পরে সেই সুযোগ নিয়ে একটি মহল তার বিরুদ্ধে ডিইপিজেডের জুট ব্যবসা দখলের মিথ্যা অভিযোগ আনেন। তিনি যে ডিইপিজেড এলাকায় সেই দিন সতর্ক পাহারা বসান নেতাকর্মীদের নিয়ে সেই নিউজটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
তিনি নিজেও একটি তৈরি পোশাক কারখানার মালিক উল্লেখ করে তিনি বলেন আমি চাই গার্মেন্টস সুন্দরভাবে উৎপাদন চলুক ও শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকুক।একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :