1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু

শেরপুরে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

রাব্বিনুর রহমান জুয়েল,শেরপুর:
শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট থেকে ছাত্রের নগ্ন লাশ উদ্ধারের ০৮ দিন পেরিয়ে গেলেও ধরা-ছোয়ার বাইরে খুনিচক্র, উদঘাটন হয়নি হত্যা রহস্য।শেরপুরে সদর উপজেলার ড্যাফোডিল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুলের স্কুলের টয়লেট থেকে মোহাম্মদ রিমন হাসান (১৪) নামে এক ছাত্রের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে সদর থানার পুলিশ স্কুলের টয়লেট থেকে ওই ছাত্রের মর‌দেহ উদ্ধার করে। ‘রিমন’ সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া মধ্যপাড়া গ্রামের সাগর আলীর ছেলে এবং ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিমন বাড়ি থেকে ভীমগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়ে আসে। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন একাধিকস্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। শুক্রবার সকালে ড্যাফোডিল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুলের নৈশপ্রহরী শেখ ফরিদ বিদ্যালয়ের একটি টয়লেটে রিমনের মর‌দেহ পড়ে থাকতে দেখেন। প‌রে বিষয়টি বিদ্যালয়ের পরিচালক মো. চাঁন মিয়াকে জানান। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মর‌দেহ‌টি উদ্ধার করে।এদিকে, মর‌দেহ উদ্ধারের সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ময়মনসিংহের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনার ০৮দিন অতিবাহিত হলেও ঘটনার রহস্য অজানাই রয়ে গেছে, গ্রেফতারও হয়নি কেউ।রিমন হত্যার প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী ও সাধারন শিক্ষার্থীরা।বিক্ষোভ মিছিল থেকে হত্যা রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জোর দাবি জানায় সংস্লিষ্ট এলাকাবাসী ও সাধারন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :