1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

সাভার জমি নিয়ে বিরোধ মসজিদে হামলা, আহত ৫

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে হামলা চালিয়ে ভাংচুর ও মুসুল্লিদের মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাতে এঘটনায় আশুলিয়স থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্তরা হলেন, আশুলিয়ার ধলপুর এলাকার সমির আলীর ছেলে মাসুম পারভেজ (৪০), সাভারের রাজাশন এলাকার সাইফুল আজম দেলোয়ার (৪৪), জিরাবো এলাকার মিরাজ মোল্লা ও একই এলাকার মৃত হাবিবুর রহমান দেওয়ানের ছেলে মনির দেওয়ানসহ (৫২) অজ্ঞাত ৫-৬ জন।

ভুক্তভোগীরা হলেন, জিরাবো এলাকার আব্দুস সালাম (৫৫) ও আলম বেপারী (৫৮)।

অভিযোগে বলা হয়, স্থানীয় আলম বেপারী জিরাবোর তৈয়বপুর মৌজার সিএস, এসএ ২০১ ও আরএস ৬৫২ নম্বর দাগের ৩২ শতাংশ সম্পত্তি ওয়ারিস সূত্রে মালিক হয়ে সেখানে হাবিব ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ করেন। সেই জমিতেই জিরাবো বাইতুন নূর জামে মসজিদের নামে ১৮ শতাংশ জমি ওয়াকফ (দান) করেন তিনি। কিন্তু উক্ত জমি অন্যায়ভাবে নিজেদের দাবি করে আসছে অভিযুক্তরা। এঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। হঠাৎ শুক্রবার সকালে অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে মসজিদের লোহার গেটসহ মাইক, ঘড়ি, জানালা ও দরজা ভাঙ্গচুর করে ১ লাখ টাকার ক্ষতি করে। পরে মসজিদের সাইনবোর্ড খুলে সেখানে জেরপূর্বক তাদের সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। এসময় ভুক্তভোগীরা বাঁধা দিলে তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এতে আব্দুস সালাম ও আলম বেপারীসহ অন্তত ৫ জন আহত হন। এসময় স্থানীয়ার বিষয়টি জানতে পেরে সন্ত্রাসীদের উপর চড়াও হলে তারা পালিয়ে যায়।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :