1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ১১লাখ টাকাসহ গ্রেপ্তার-৩ আসামিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

সাভার প্রতিনিধি : সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ২৫ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত ১১ লাখ টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস দল। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে সাভার মডেল থানা কম্পাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো.আসাদুজ্জামান (পিপিএম-বার)। এর আগে গত ২৭ মে পটুয়াখালী জেলা থেকে জসিম উদ্দিন ও নারায়ণগঞ্জ জেলা থেকে বাকি দুইজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা সদর থানার রাঘবদাইড় গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে মোঃ শিমুল (৩৬), বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর গ্রামের মৃত কাদের বেপারীর ছেলে মোঃ তাওহিদ ইসলাম (৪৫) ও পটুয়াখালী জেলার দশমিনা থানার ঠাকুরহাট বাজারের রামবল্লভ এলাকার কালু হাওলাদারের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫)। তারা সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, গত ৭ মে সাভারের উলাইলের আল-মাদানী রেস্টুরেন্টের সামনে থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ২৫ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের হলে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাথমিকভাবে গাড়ি শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামির অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম গতকাল সকাল ১০ টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার আদর্শ নগর এলাকার নিজ বাড়ি থেকে জসিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জসীমের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১০ টার দিকে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকেও ৬ লাখ টাকা উদ্ধার করে ।

অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তার করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। মামলা রুজু হওয়ার পর থেকেই আমরা গুরুত্বের সাথে কাজ করছিলাম। অবশেষে মামলার তিন আসামিকে গ্রেফতারসহ ছিনতাইকৃত ১১ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :