1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

‘ভুয়া’ সন্দেহে সাদাপোশাকের পুলিশের ওপর স্থানীয়দের হামলা, আহত ৬

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:রাজধানী ঢাকার নিকটবর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সাদাপোশাকে অভিযান চালাতে এসে এলাকাবাসীর হামলার শিকার হয়েছে রংপুরের পীরগঞ্জ থানা-পুলিশের বিশেষ একটি দল। এ ঘটনায় মামলার বাদী ও পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। হামলার সময় পুলিশের খোয়া যাওয়া ওয়্যারলেস সেট উদ্ধার করতে পারলেও ২০ রাউন্ড গুলি এখনো উদ্ধার করা যায়নি।

হামলায় আহতরা হলেন পীরগঞ্জ থানার পরিদর্শক কামাল হোসেন, উপপরিদর্শক (এসআই) গোপালচন্দ্র, সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেন, কনস্টেবল মো. জাহিদ, মামলার বাদী রনি দাস ও তাঁর স্বজন প্রদীপ দাস। হামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান।পীরগঞ্জ ও কালিয়াকৈর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পীরগঞ্জ সদরের প্রধান সড়কসংলগ্ন সরকার জুয়েলার্স নামে একটি সোনার দোকানে চুরি হয়। দোকানের তালা ভেঙে পিকআপ ভ্যানে স্বর্ণালংকারভর্তি সিন্দুকসহ অন্যান্য মালামাল তুলে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় দোকানের মালিক পীরগঞ্জ থানায় মামলা করেন। গোপন খবর পেয়ে গতকাল রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় পীরগঞ্জ থানার পুলিশ। এ সময় পুলিশ সদস্যরা সাদাপোশাকে ছিলেন।

রাত ১০টার দিকে পুলিশ সদস্যরা ওই এলাকা থেকে মো. কাদের নামের একজনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দিঘীরপাড় এলাকার সোনা ব্যবসায়ী লিটন হোসেনকে আটক করে তাঁর দোকান থেকে ৯০ ভরি রুপা ও ১৬ ভরি সোনা উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজন সাদাপোশাক পরিহিত পুলিশ সদস্যদের ভুয়া পুলিশ ভেবে চিৎকার শুরু করেন। তাঁরা পুলিশকে মারধর করার পাশাপাশি পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করেন। এ সময় পুলিশের কাছে থাকা ২০ রাউন্ড গুলি, তিনটি ওয়্যারলেস সেট নিয়ে যান তাঁরা। খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা-পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি সেখান থেকে ৯ জনকে আটক করে। কালিয়াকৈর থানার পুলিশ ওই এলাকা থেকে তিনটি ওয়্যারলেস সেট উদ্ধার করতে পারলেও খোয়া যাওয়া গুলি উদ্ধার করতে পারেনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, পীরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালাতে গেলে স্থানীয় কয়েকজন এলাকাবাসীকে উসকে দিয়ে তাদের ওপর হামলা চালায়। খোয়া যাওয়া গুলি উদ্ধারের চেষ্টা চলছে। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের মধ্যে থেকে নয়জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :