1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস আত্রাই থানার চার এসআইকে বিভিন্ন স্থানে বদলি

আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

রোববার (৪ অক্টোবর) আত্রাই থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

সভায় প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, এম.এ. কনফ্লিক্ট, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ড, যুক্তরাজ্য)।

মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের একটি অংশ নানা কারণে মাদকাসক্তির ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে বাল্যবিবাহ তাদের শিক্ষাজীবন ব্যাহত করার পাশাপাশি ভবিষ্যৎ জীবনেও নানা সংকট তৈরি করে। অপরদিকে প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঝুঁকিও বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করার পরামর্শ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়ে পুলিশ সুপার বলেন, অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি কিংবা ভিডিও শেয়ার করা উচিত নয়। কোনো ধরনের অনলাইন প্রতারণা, হয়রানি বা সাইবার অপরাধের শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, অনলাইন হয়রানি, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এসব সমস্যা থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদের সুস্থ, সচেতন ও প্রযুক্তিবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রশাসন ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলা, বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হওয়া এবং প্রযুক্তির ইতিবাচক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :