1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আশুলিয়ায় ‘শরীফ বায়তুল মামুর’ দরবার শরীফে ২৮তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপে অর্থ সহায়তা, নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতা আমির শিরালী সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তিতাসের সাংসদ সেলিমা আহমাদ মেরি’র সাথে উপজেলা মেম্বার এসোসিয়েশনের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

অনলাইন ডেস্ক: কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি’র সাথে মত বিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর তিতাস উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ ছাইদুর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও ৪ নং কড়িকান্দি ইউপির ৬ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত মেম্বার মোঃ রাসেল ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক শামিম খানসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। তিতাস উপজেলায় সেলিমা আহমাদ মেরি এমপির রাজনৈতিক কার্যালয় ফুল চাঁন ভবন মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ,সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার,জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মজিদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার,নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু,বলরামপু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ আবুল হোসেন,জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মকবুল মাহমুদ প্রধান,উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার, সাবেক সভাপতি কামাল পারভেজ, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকর রুবেল প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শনিবার কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের আহবায়ক জহির মেম্বার ও সদস্য সচিব মোতাহের হোসেন মেম্বারের স্বাক্ষরিত পেডে তিতাস উপজেলা শাখার ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :