1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩ আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস

সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

<span;>সাভারে লুঙ্গি পরে ডিবির অভিযান, এস আই শাহাদাতের নেতৃত্বে অস্ত্রসহ আটক ৩
<span;>সাভার প্রতিনিধি
<span;>সাধারণ অটোরিকশাচালকের ছদ্মবেশে লুঙ্গি পরে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি দল। উদ্দেশ্য, আগাম খবর পেয়ে বারবার পালিয়ে যাওয়া অস্ত্র কারবারিদের হাতেনাতে আটক করা। শেষ পর্যন্ত সেই কৌশলেই সফল হয় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাভারের আশুলিয়ায় একটি গ্যারেজে অস্ত্র বেচাকেনার সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
<span;>রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার একটি গ্যারেজে এ অভিযান চালানো হয়।
<span;>আটক ব্যক্তিরা হলেন জহুরুল, আলভী ও মামুন। পুলিশের দাবি, তাঁরা শীর্ষ সন্ত্রাসী শুটার সাদ্দামের সহযোগী। তবে তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
<span;>ডিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কিছুদিন আগে জামিনে কারামুক্ত হয়ে আবারও অস্ত্র বেচাকেনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। আউকপাড়া এলাকায় সাদ্দামের পক্ষে আধিপত্য বিস্তারের চেষ্টাও করছিলেন তাঁরা। তাঁদের আটকের জন্য এর আগে এসআই মো. শাহাদত হোসেনের নেতৃত্বে দুই থেকে তিনবার অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিবারই পালিয়ে যেতে সক্ষম হন তাঁরা।
<span;>পরে কৌশল পরিবর্তন করে তাঁদের ধরার পরিকল্পনা করে ডিবি। এর অংশ হিসেবে রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা সাধারণ অটোরিকশাচালকের ছদ্মবেশ ধারণ করেন। তাঁদের কারও পরনে ছিল লুঙ্গি, যাতে সন্দেহ না হয়। এরপর সুকৌশলে গ্যারেজে প্রবেশ করে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। একপর্যায়ে অস্ত্র বেচাকেনার সময় তিনজনকে আটক করা হয়।

<span;>অভিযানের নেতৃত্বে থাকা  ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই মো. শাহাদত হোসেন বলেন, মাদক, অস্ত্র ও চোরাকারবারিদের কোন ছাড় নয়। যাদের ধরা হয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী  ও অস্ত্র ব্যবসায়ী। তাদের ধরতে একাধিকবার ফাঁদ  পেতেও  ব্যর্থ হয়েছিলাম। অবশেষে ধরা খেয়েছে চক্রটি। ঢাকা জেলা উত্তর  অঞ্চলের নিরাপত্তায় ডিবি পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

<span;>ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইদুর ইসলাম অভিযানের বিষয়টি  সোমবার সকালে নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই চক্রকে আটকের চেষ্টা চলছিল। অবশেষে পরিকল্পিত অভিযান চালিয়ে তাঁদের আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :