1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে যুবদলের লিফলেট বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সাভার (ঢাকা) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে সাভার পৌর যুবদল। সোমবার (৫ মে) বিকেল ৪টায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা। পথচারী ও দোকানিদের হাতে লিফলেট তুলে দিয়ে তারা ৩১ দফার মূল উদ্দেশ্য ও তা বাস্তবায়িত হলে দেশের কী কী সুফল পাওয়া যেতে পারে সে সম্পর্কে জনগণকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, শহিদুল ইসলাম, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা কামাল সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, নজরুল ইসলাম টিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোসলিমুর রহমান চন্দন, মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক এবং সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। যুবদল এই রূপরেখাকে ঘরে ঘরে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :