1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন

খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

খুলনা জেলার সার ডিলার ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬ এর অধীনে নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় তালিকা প্রণয়নে রাজনৈতিক প্রভাব ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল জেলা প্রশাসক হুরে জান্নাত, একাধিক এমপি ও জেলা বিএনপি’র প্রভাবশালী ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর দিকে।

জেলার বিভিন্ন উপজেলায় আবেদনকারী ও মাঠপর্যায়ের প্রশাসনের অভিযোগ, স্থানীয় চাপে কয়েক দফা তালিকা পরিবর্তনের পর উপজেলা কমিটি রেজুলেশন করে ইতোমধ্যে জেলায় তালিকা প্রেরণ করেছেন।
গত কয়েক দিন ধরে জেলা প্রশাসক নিজে ঊর্ধ্বতন মহলের কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পছন্দের তালিকা পাঠিয়ে নতুন রেজুলেশনের জন্য চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ধারবাহিকতায় ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে খুলনা-৪ আসনের এলাকাধীন একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে তাদের পাঠানো তালিকায় নতুন রেজুলেশন স্বাক্ষরে চাপ প্রয়োগ করেন। বর্তমানে ওই নির্বাহী কর্মকর্তা ৫ দিনের ট্রেনিংয়ে ঢাকায় অবস্থান করছেন।

ইতোমধ্যে একইভাবে অনেক নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের পাঠানো তালিকা পুনঃ রেজুলেশন করে পাঠাতে বাধ্য হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে মাঠ পর্যায়ের প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ক্ষোভ, অশান্তি, বিরক্ত, বিব্রত এবং শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ‘খুব চাপে আছি’, জানিয়ে পরে যোগাযোগ করতে বলে কল কেটে দেন একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের সার ব্যবসায়ী পঙ্কজ কুমার মন্ডল জেলা প্রশাসক বরাবর সার ডিলার নিয়োগে নৈতিক সুবিধা ও অনিয়মের অভিযোগ তুলে লিখিত আবেদন করেছেন। এ বিষয়ে মুঠোফোনে প্রশ্ন করা হলে অভিযোগ অস্বীকার করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

তবে, স্থানীয় সূত্র ও কৃষি কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে সার সিন্ডিকেটের কারণে কৃষকরা কৃত্রিম সংকটে পড়েন। সারের এই মনোপলি ভাঙতে সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ও যোগ্য ডিলার নিয়োগ দিতে এই উদ্যোগ গ্রহণ করে। প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক সমীকরণ ও প্রভাবশালীদের তালিকা অতি দ্রুত অনুমোদনের জন্য অলিখিত চাপ মাঠ প্রশাসনের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা সীমিত করছে। এ অবস্থায় সার সংকট নিরসনে সরকারের নেয়া উদ্যোগ বুমেরাং হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

নাম প্রকাশ না করার শর্তে মাঠ প্রশাসনের অনেকে বলছেন, জেলা প্রশাসন এবং জেলা বিএনপির একটি অংশের যোগসাজশে সারের ডিলার নিয়োগের এই তুঘলকি কাণ্ড ইতিহাসের ‘পাগলা রাজা’র কথা মনে করিয়ে দেয়। মাঠপ্রশাসনের তালিকা পরিবর্তন করে ইচ্ছে মতো পছন্দের লোকদের ডিলার নিয়োগের ব্যবস্থা করে কে কি প্রমাণ করতে চান? সরকারের উচ্চপর্যায়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যর্থ হলে চলমান সার সংকট ও সারের সরবরাহ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নেয়া এই উদ্যোগ পুরোপুরি ভেস্তে যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :