1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়া এবং এর প্রতিবাদ করায় নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. ওয়াহেদা বেগম (৩৫) নামে এক নারী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মোছা. ওয়াহেদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার (১)মো.নিলয়, পিতা মৃত জিল্লুর রহমান,(২) মো.ভুট্ট,পিতা মৃত মুনু ও (৩)মোছা.আয়না বেগম, স্বামী ভুট্ট,মোছা.(৪)মৌ আক্তার, স্বামী নিলয় সাথে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, ওই ব্যক্তিরা তাদের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আরও বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা অভিযোগকারীর বসতবাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় অভিযোগকারীর মা মোছা. মাহমুদা (৬০) তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়েছে।

একই সময় অভিযোগকারী ওয়াহেদা বেগমকেও এলোপাতাড়ি মারধর করে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি বসতঘরের দরজায় ইট ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করার অভিযোগও করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রতিবেশী বিষয়টি দেখতে পান। পরে অভিযুক্তরা সুযোগ পেলে তাদের গুরুতর জখম করার হুমকি দিয়ে চলে যান। স্থানীয়দের সহযোগিতায় আহত ওয়াহেদা বেগম তার মাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এবং তিনি নিজেও প্রাথমিক চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. ওয়াহেদা বেগম।

বিষয়টি সম্পর্কে জানার জন্য আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহবুব আলম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :