1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায়  এলাকাবাসীও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের  সৃষ্টি হয়েছে।

সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে থানায় একটি মামলা দায়ের করেছে বলে দাবি করেন দুলাল। তিনি বলেন, “আমি কখনোই কোনো চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। যারা সমাজে অন্যায় করে, আমি তাদেরও সমর্থন করি না। অথচ একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা মামলা দিয়ে আমার সুনাম নষ্টের পায়তারা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “এটা শুধু আমার নয়, পুরো ধামসোনা ইউনিয়ন বিএনপির সম্মানহানি। আমি এ বিষয়ে আইনের আশ্রয় গ্রহণ করবো এবং মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবো।” সম্প্রতিক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার কারণে একটি চক্র নানা চক্রান্তের মাধ্যমে তার জনপ্রিয়তা নষ্ট করার পায়তারা করছে। ডাঃ দুলাল বিগত ১৭ বছর রাজনৈতিক কারণে বহু মামলা হামলার শিকার হয়েছেন। তিনি একজন সৎ নিষ্ঠাবান আদর্শ বান রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে লায়ন সংগঠন এর নেতৃত্বে ছিলেন। তিনি কখনো কোন রকম সন্ত্রাস চাঁদাবাজি সাথে জড়িত ছিল না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে একটি মহল।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, “আসাদুল্লাহ আহমেদ দুলাল একজন সৎ, নীতিবান ও আদর্শিক রাজনীতিবিদ। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি করছে, তারা মূলত বিএনপির রাজনীতিকে দমন করার চেষ্টা করছে।”

নেতাকর্মীরা আরও জানান, যারা দুলালের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।

প্রসঙ্গত, আসাদুল্লাহ আহমেদ দুলাল দীর্ঘদিন ধরে ধামসোনা ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি তৃণমূল নেতাকর্মীদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। তার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ইউনিয়নের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই প্রতিবাদ সভা ও মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :