1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা: রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত মো. তোফাজ্জল হোসেন খান সজিব (৪০), পিতা: মো. আবুল হোসেন খান দয়াল, ঠিকানা: ১০০/১/২ বারটৈক, বালুরঘাট, ঢাকা ক্যান্টনমেন্ট, থানা: পল্লবী, ঢাকা। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে ভূমি দখল, চাঁদা আদায় এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং প্রমাণ মিললে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

স্থানীয় সচেতন মহলের মতে, কোনো ব্যক্তি যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তা শুধু এলাকার শান্তি-শৃঙ্খলাই নয়, রাষ্ট্রের আইনের শাসনের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সাথে মুঠোফোনে কথা বলা হলে উনারা বলেন, তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আর এই সময় এসে আ.লীগ নেতা এত বাড়াবাড়ি করবে তাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই উঠে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :