1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আশুলিয়ায় অনৈতিক কার্যক্রম বিরোধী অভিযানে নারী-পুরুষসহ ৮ জন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর আশুলিয়ায় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে স্থানীয় একটি আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার চৌকশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার মুন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের ভেতরে অনৈতিক কার্যক্রম চলছিল বলে নিশ্চিত হয়ে আটজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), পিতা- মোঃ হোসেন, সাং- গিলাছলা, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট।
২। মেহেদী হাসান অভি (২৫), পিতা- খলিলুর রহমান, সাং- তারাবুনিয়া, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী।
৩। মোঃ নাজমুল হাসান জিসান (২৪), পিতা- মীর সাইদুর লিটন, সাং- সরকারপাড়া, থানা- গাজীপুর সদর, জেলা- গাজীপুর।
৪। মোঃ আবুল হোসেন (৪১), পিতা- জিন্নাত বেপারী, সাং- কাশাত বাংলাবাজার, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ।
৫। মোঃ সুমন (২৫), পিতা- হামিদ, সাং- গাওআইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা।
৬। মোঃ জুলহাস (৩০), পিতা- নুর হোসেন, সাং- গাওআইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা।
৭। রাজমনি (১৯), পিতা- রাজু ইসলাম, সাং- গুচ্ছগ্রাম, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড়।
৮। সুমি আক্তার (২২), পিতা- শফিক, সাং- সেতাবগঞ্জ, থানা- বজাগঞ্জ, জেলা- দিনাজপুর।

আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। সমাজে অনৈতিক কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করলে সমাজ থেকে অসামাজিক কার্যক্রম অনেকাংশেই নিয়ন্ত্রণে আসবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :