1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই

ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দেশব্যাপী সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২০ সেপ্টেম্বর ২০২৬ (রোববার) সকাল ১০টা ৩০ মিনিটে নওগাঁ সরকারি কলেজের (ডিগ্রি মোড়) সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। নওগাঁ জেলা যুবদলের আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

কর্মসূচিতে নওগাঁ জেলা যুবদল, সদর উপজেলা যুবদল ও নওগাঁ পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার এক বার্তায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :