1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক

সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাভার প্রতিনিধি:
ঢাকা জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল আহসান। মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।
সোমবার ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শামীমা পারভীন জাকির আল আহসানের হাতে শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সাভারের আমিনবাজারে এসবি পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই জাকির আল আহসান। প্রায় সাত ঘণ্টার অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গত আগস্ট মাসে আমিনবাজার এলাকায় মাদক উদ্ধার, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা বিবেচনায় নিয়ে ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল আহসান বলেন, এই পুরস্কার আমার একার অর্জন নয়। আমিনবাজার ফাঁড়ির সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমনে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :