1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি নিযুক্ত হলেন হাজী শহীদুল ইসলাম।

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সাভার প্রতিনিধি :
সাভারের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী শহীদুল ইসলাম। তিনি সাভার ইউনিয়নের কলমা গ্রামের মরহুম গরীব উল্লাহর পুত্র।হাজী শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি স্থানীয় ছাপড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং উত্তর কলমা কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে ।রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।তিনি ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।ব্যক্তিগত জীবনে হাজী শহীদুল ইসলাম একজন পরিবার প্রেমী মানুষ। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তারগ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতার কারণে সাভার সেন্ট্রাল মডেল কলেজের সভাপতি পদে তাকে সবাই ইতিবাচক ভাবে দেখছেন।অনেকেই আশা করছেন,তার নেতৃত্বে কলেজটি শিক্ষা ও সুশাসনের ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :