1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

নওগাঁয় অধ্যক্ষের বিরুদ্ধে অশ্লীল প্রস্তাবের অভিযোগ ছাত্রীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানো ও অনৈতিক সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বিভিন্ন মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অধ্যক্ষ ছাত্রীদের ওড়না ছাড়া ছবি চেয়েছেন, আবার কারও সৌন্দর্যের প্রশংসা করে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানিয়েছেন, অধ্যক্ষ প্রায়ই তাদের ব্যক্তিগতভাবে মেসেজ পাঠাতেন এবং অনৈতিক আবদার করতেন।

এক শিক্ষার্থী জানান, এ ধরনের প্রস্তাবে সাড়া না দিলে সাংস্কৃতিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অন্য এক শিক্ষার্থী বলেন, ফেসবুকে ছবি পোস্ট করলে অধ্যক্ষ অশ্লীল মন্তব্য করতেন।

অভিভাবকরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক অভিভাবক বলেন, “একজন শিক্ষকের মানসিকতা এতটা নোংরা হলে কিভাবে মেয়েদের ক্লাসে পাঠাবো? অবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে।”

তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সামসুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।

শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :