1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আত্রাইয়ে ভুয়া পরিচয়ে প্রতারণা ও অপকর্ম, যুবদলের সাথে কোনো সম্পৃক্ততা নেই রাজুর

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলার আলোচিত প্রতারক রাজু (২৪) সম্প্রতি স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তিনি নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল কর্মী পরিচয় দিয়ে এলাকায় নানা প্রতারণা, অনৈতিক সম্পর্ক ও অপকর্ম চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে মিথ্যা পরিচয়ের মাধ্যমে একাধিক তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। তাদের নানা প্রলোভন ও কৌশলে নওগাঁ শহরসহ আশপাশের বিভিন্ন জেলার আবাসিক হোটেলে নিয়ে যান। এসব ঘটনায় ভুক্তভোগী তরুণীরা সামাজিকভাবে বিব্রত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। অনেকে আবার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজু কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, রাজুর এমন কর্মকাণ্ডে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, আত্রাই উপজেলা যুবদলের শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজুর সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। একাধিক নেতার ভাষ্য অনুযায়ী, “রাজু কখনো যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি মানুষের সাথে প্রতারণা করতেই যুবদলের ভুয়া পরিচয় বহন করে আসছেন।”

তারা আরও জানান, সাংগঠনিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অচিরেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজুর এই প্রতারণামূলক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নেবেন কি না, তা নিয়ে জোর আলোচনা চলছে। তবে সচেতন মহলের দাবি—অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ ভুয়া পরিচয়ে প্রতারণা চালাতে না পারে।

শুধু তাই নয়,তার বিরুদ্ধে রয়েছে ইজিবাইক চুরির অভিযোগ। এলাকাবাসীরা আরও বলেন,০৫ আগস্টের পর বিদেশ থেকে দেশে এসে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন রাজু।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :