1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

হেমায়েতপুরে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির :
সাভারের হেমায়েতপুরের গোয়ালপাড়া এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। বর্তমানে তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—স্থানীয় বিএনপি নেতা মো. বাহারাইন ওরফে বাহারন বাদশা (৪৫), তার ভাতিজা নাঈম (৩৫) এবং গ্যারেজ ম্যানেজার সিফাত (২৫)।
অভিযোগকারী বাহারন বাদশা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার ভাতিজা নাঈমের অটো গ্যারেজের সামনে দুজন যুবক মাতাল অবস্থায় এসে চাঁদা দাবি করে এবং জোরে হর্ন বাজাতে থাকে। চাঁদা দিতে অস্বীকার এবং হর্ন বাজানো বন্ধ করতে বললে তারা ম্যানেজার সিফাতকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় বাধা দিতে গেলে তারা নিজেদের মোশারফ বাহিনীর লোক পরিচয় দিয়ে সরে যায়।
পরে কিছুক্ষণের মধ্যেই মোশারফের ছোট ভাই রাসেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজে ভাঙচুর চালায় এবং তিনজনকে পিটিয়ে গুরুতর জখম করে।
আহতদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাহারন বাদশা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে হেমায়েতপুরে মোশারফ বাহিনীর কাছে আমরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ জিম্মি হয়ে আছি। একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি হয়েও তারা প্রকাশ্যে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।”
আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকাবাসী ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, মোশারফ ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জুট ব্যবসায় আধিপত্য বিস্তার করে আসছে। প্রশাসনের নীরব ভূমিকার কারণে সাধারণ মানুষ দিন দিন আতঙ্কিত হয়ে পড়ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :