1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

আত্রাই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন নবাগত ওসি মনসুর রহমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মনসুর রহমান। যোগদানের পরপরই তিনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তদবিরবাজ ও তৈলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা থানায় চাঁদাবাজি, তদবির বা অনৈতিক কোনো কাজে জড়িত থাকবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। থানা কোনো রাজনৈতিক আশ্রয় বা প্রভাবের জায়গা নয়। এই থানাকে আমি নির্যাতিত, নিরীহ ও অসহায় মানুষের ভরসার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলব।”

ওসি মনসুর রহমান আরও বলেন, “আমি এখানে যোগদান করেছি জনগণের সেবা করার জন্য, কারো অনৈতিক তদবির শোনার জন্য নয়। যারা নির্যাতিত কিংবা সমস্যাগ্রস্ত, তারা সরাসরি আমার কাছে আসবেন—কোনো দালাল বা তদবির ছাড়াই। আত্রাই থানায় দালাল, চাঁদাবাজ ও তৈলবাজদের কোনো স্থান নেই।”

তিনি আত্রাইবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাকে সহযোগিতা করুন, কাজ করার সুযোগ দিন। আমি ২৪ ঘণ্টা আপনাদের সেবা দিতে প্রস্তুত। তবে কেউ যদি থানায় অনৈতিক দাবি বা প্রভাব বিস্তারের চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিজেকে জনগণের সেবক হিসেবে অভিহিত করে ওসি মনসুর রহমান বলেন, “আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তাই আমার প্রধান অঙ্গীকার।”

আত্রাই থানার নবাগত ওসির এমন দৃঢ় বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকে মনে করছেন, তার নেতৃত্বে থানায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :