1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির আকুতিতে ধামসোনা ইউনিয়নে অশ্রুভেজা দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক গভীর আবেগমাখা মিলাদ ও দোয়া মাহফিল।

০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার ভাদাইল হামিদ ভুইয়া স্কুল মাঠে অনুষ্ঠিত এ আয়োজনটি পরিণত হয় বেদনার সাগরে নিমজ্জিত এক মানবসমুদ্রে। জনমানুষের চোখে ছিল অশ্রুর চিহ্ন, কণ্ঠে কম্পন—প্রিয় নেত্রীর সুস্থতার আর্তনাদ যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলেছিল।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মা–মাটি–মানুষের আস্থার প্রতীক এবং ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি আবেগঘন কণ্ঠে বলেন—
“দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের সংগ্রামের এক অনড় স্তম্ভ। আজ তিনি রোগশয্যায়, এই সংবাদ আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে রেখেছে। তাঁর সুস্থতা শুধু আমাদের দলের নয়—পুরো জাতির প্রত্যাশা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব মো. আসাদুজ্জামান মোহন। তিনি বলেন—
“এই দোয়া আমাদের শক্তি, আমাদের আশা। দেশনেত্রীর সুস্থতার অপেক্ষায় গোটা জাতি আজ ব্যাকুল।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোরশেদ মোল্লা, সভাপতি—৬নং ওয়ার্ড বিএনপি। পাশাপাশি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও হৃদয়গ্রাহী করে তোলেন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মো.দেলোয়ার হোসেন মিন্টু ,মো.সারোয়ার হোসেন হিরা,রুবেল হাসান, মিজান, মো.সাইদুল ইসলাম,মো.নাজমুল ইসলাম প্রমুখ।

মিলাদ শেষে মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুদীর্ঘ সুস্থ জীবন, দেশের শান্তি–সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর দরবারে কাঁদো কাঁদো কণ্ঠে প্রার্থনা করা হয়।

মাহফিলের পুরো সময়জুড়ে ছিল নিস্তব্ধতা, গভীর ব্যথা আর এক অদৃশ্য অপেক্ষার ভার—যেন সবাই আশা করছিলেন, দেশনেত্রীর প্রতি জনতার এই চোখের পানি আর মোনাজাত অচিরেই সুসংবাদ হয়ে ফিরবে দেশে ও জাতির মাঝে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :