1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

হাদীর উপর গুলিবর্ষণের জবাবে আগুনঝরা প্রতিবাদ: কাপাসিয়ায় বিএনপির বিশাল মশাল মিছিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আজ ১৩ ডিসেম্বর ২০২৫—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে হিংস্র সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গাজীপুরের কাপাসিয়া। কাপাসিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল মশাল মিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ–এর নেতৃত্বে মশাল মিছিলটি কাপাসিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে শ্লোগানে শ্লোগানে মুখর ছিল জনপদ—সন্ত্রাস, দমন-পীড়ন ও রাজনৈতিক হত্যাচেষ্টার বিরুদ্ধে ছিল ক্ষোভের বিস্ফোরণ।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে সন্ত্রাসের আশ্রয় নেওয়া হচ্ছে। বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে গুলিবর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি একটি ধারাবাহিক সন্ত্রাসী কৌশলের বহিঃপ্রকাশ। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দিয়ে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন,
“গুলি, সন্ত্রাস আর ভয় দেখিয়ে বিএনপিকে থামানো যাবে না। জনগণের অধিকার আদায়ের লড়াই চলবে—রাজপথেই তার জবাব দেওয়া হবে।”

মশাল মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল কঠোর হুঁশিয়ারি—সন্ত্রাসের রাজনীতি বন্ধ না হলে গণআন্দোলন আরও বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :