1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

নওগাঁ জেলা এসপির দিকনির্দেশনায় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ | নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাতে জেলার বদলগাছী থানাধীন ঝিঝিপুর মিনি স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় আসামি আব্দুল্লাহর (২৪) সাথে থাকা লাগেজ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে তাকে সহায়তার অভিযোগে জলিল মন্ডল (৫০) নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ যশোর জেলার শার্শা থানার কদমতলা এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে এবং জলিল মন্ডল নওগাঁর বদলগাছী থানার লক্ষিকুল গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জনৈক ছগিরের (৪৬) পৃষ্ঠপোষকতায় তারা পিরোজপুর থেকে এই মাদক বহন করে নিয়ে আসে। নওগাঁর বদলগাছী এলাকায় বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় পলাতক ছগিরসহ তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :