1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা

আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পলাশবাড়ী উদয়ন সংঘ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

হুমায়ুন কবির:
ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শাহিন এফসি সিরাজগঞ্জকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পলাশবাড়ী উদয়ন সংঘ।
৩২টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ৩০টি দলকে পেছনে ফেলে ফাইনালে ওঠে পলাশবাড়ী উদয়ন সংঘ ও শাহিন এফসি সিরাজগঞ্জ। ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ের খেলায় পলাশবাড়ী উদয়ন সংঘ ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।
টুর্নামেন্টের প্রধান পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাস হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন,
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ। তাদের যদি খেলাধুলার মাঠে ব্যস্ত রাখা যায়, তাহলে তারা কখনোই মাদক, সন্ত্রাস কিংবা অপরাধের পথে যাবে না। বিএনপি ও যুবদল সবসময়ই যুবসমাজের সুস্থ বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, গ্রাম ও মহল্লাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা বাড়াতে পারলে জাতীয় পর্যায়েও মেধাবী খেলোয়াড় তৈরি হবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :