1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে

কমলগঞ্জে ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

রাজু দত্ত , কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলে জহিরুল ইসলাম (২৮) এর শাবলের আঘাতে বাবা আব্দুল গফুর (৫৮) নিহত হয়েছেন। ছেলের শাবলের আঘাতে আহত হয়েছেন মাতা হাসতন নেছা (৪৫)। রোববার রাত ১২ টার দিকে কমলগঞ্জের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গফুর ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় আহত মা হাসতন নেছাকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে মা বাবার সাথে ঝগড়া হয় ছেলে জহিরের। এক পর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথা সহ শরীরে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১ টায় কমলগঞ্জ স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। বাবার সাথে কি নিয়ে ছেলের ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। তবে ঘাতক ছেলে জহিরুল মাদকাসক্ত বলে স্থানীয়রা জানান। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে ধরতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :