1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

গোয়ালন্দ পৌরসভার ড্রেন নির্মানে অনিয়ম।

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

রাজবাড়ী প্রতিনিধি
গোয়ালন্দ পৌরসভার প্রধান সড়কের পাশ দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এ সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও একাধিক স্থানে প্রভাবশালীদের রক্ষায় ড্রেন সংকুচিত, নিন্ম মানের মালামাল ও ড্রেনের মাঝেই বিদ্যুৎ এর পিলার নির্মান করা হচ্ছে । এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গোয়ালন্দ শহরের জলাবন্ধতা দুর করা ও পানি নিষ্কাশন তরান্বিত করতে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্পে আওতায় সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যে ৭টি ড্রেন নির্মাণ করা হবে।
৫ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এই ড্রেনের গভীরতা হবে গড়ে ৭ ফুট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গোয়ালন্দ পৌরসভার তত্ত্বাধানে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কেকেআর এন্টারপ্রাইজ চলতি বছর এপ্রিল মাসে এ ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখে ড্রেন নির্মাণের জন্য বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙ্গে ড্রেন নির্মাণ কাজ শুরু করেছিল ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু বাসস্ট্যান্ড থেকে নিম্ন মালামাল পুরাতন পাথর ও খুবই অল্প পরিমানে সিমেন্ট মিশ্রনের কারনে এলাকাবাসী তীব্র প্রতিবাদের মুখে দুই দুইবার কাজ বন্ধ করে দেওয়া হয়। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রমিকদের জরিমানা পর্যন্ত করেন। তারপর ও নিন্ম মানের মালামাল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সরজমিনে দেখা যায় বৃষ্টির মধ্যে সিমেন্ট বিটুমিন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এবং বালি ও খোয়া দিয়ে কাজ হচ্ছে এমন অভিযোগ তুলেন স্থানীয়রা এমন সময় মেয়র এসে কাজ বন্ধ রাখতে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :