1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। আটককৃতদের মধ্যে একজন নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আটক ব্যক্তি মোঃ আশিক (২৬), তিনি বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল গ্রামের মোঃ আজাহার খলীফার ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজনভাবে অবস্থানকালে আশিক ও তার এক সহযোগীকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :