1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি

ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের নিকটস্থ ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টুর উদ্যোগে সংক্ষিপ্ত নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৮ মে) স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্ভাব্য প্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টু এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডের রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও যুব সমাজের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিতে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ, ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা এলাকার উন্নয়নে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মিন্টু।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :