1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে নেশাজাতীয় ইনজেকশন ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালবেলা উপজেলার ভরতেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আসামিদের কাছ থেকে ২২২ পিস নেশাজাতীয় এমপোল ইনজেকশন এবং ১.৫০ (দেড়) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. প্রিন্স (২৬) এবং তার সহযোগী মো. আব্দুর রহমান (৩২)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রিন্স উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা এবং ১টি মারামারি মামলা রয়েছে। এছাড়াও নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, গ্রেফতারকৃত আব্দুর রহমান একই এলাকার মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :